• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে কোচিং সেন্টার হতে ৫ শিক্ষক আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কোচিং চলাকালীন কোচিং সেন্টার হতে আটক ৫ শিক্ষককে মুচলেকা নিয়ে ছাড় দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। সুত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার এসএসসি পরীক্ষা চলাকালীন দেশের সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষনা করলেও সরকারের এ ধরনের পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চিরিরবন্দর উপজেলার বেশ কিছু কোচিং সেন্টার বহাল তবিয়তে চলার খবরে আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী বেশ কিছু কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালকসহ ৫ শিক্ষককে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে যায়। আটককৃতরা হলেন ফরিদুল বিদ্যা নিকেতনের পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম, ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক জুবায়ের আলম, শিক্ষক সামসুল আলম ও হাবিবুর রহমান ও সানলাইট কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন। পরে আটককৃতদের পরীক্ষা চলাকালীন কোচিং করাবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ