• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইনশৃংখলা রক্ষায় পুলিশের যা করার তাই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে ৮ ফেব্রুয়ারি দেশে কোনো ধরনের নৈরাজ্য করতে দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃংখলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজাগাঁওয়ে বিজি প্রেসের কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান খাঁন কামাল। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেবো না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে।
তিনি বলেন, ‘দেশের বিচার বিভাগ স্বাধীন। রায়ে কী হবে, তা বিচারক জানেন। তবে রায়ের পর কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, অরাজকতা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। খালেদা জিয়ার রায় পরবর্তী বাংলাদেশ ভালো থাকবে, সুন্দর থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ