সিসি নিউজ, ৭ ফেব্রুয়ারী: সৈয়দপুরে বিগত কয়েক বছর থেকে শহরজুড়ে স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ফাউন্ডেশনকে সৈয়দপুর উন্নয়ন সংস্থা নামে নিবন্ধন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছে আহলে বাইত ফাউন্ডেশন সৈয়দপুর।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইমাম হাসিম ও সহকারী পরিচালক মোঃ রোকোনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের ওই সনদপত্র সংস্থার কার্যকরী পরিষদের কাছে তুলে দেন। সংস্থার নিবন্ধনের নম্বর হচ্ছে নীল/সৈয়দ/৪৫১। এসময় উপস্থিত ছিলেন আহলে বাইত ফাউন্ডেশন তথা সৈয়দপুর উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডাঃ মোহাম্মদ ইসলাম, সভাপতি মোহাম্মদ সাবির হোসেন রেজভী, সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাবীব, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার এমাদী, দপ্তর সম্পাদক নওশাদ আনসারী, প্রচার সম্পাদক সৈয়দ এজাজ আহমেদ সহ কার্যকারী পরিষদ ও সাধারণ পরিষদের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য বিগত কয়েক বছর থেকে সৈয়দপুরে সমাজসেবামূলক কাজে নিয়োজিত আহলে বাইত ফাউন্ডেশন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধনের জন্য সৈয়দপুর উন্নয়ন সংস্থা, সৈয়দপুর মানব কল্যান সংস্থা ও গোলাহাট মানব কল্যান সংস্থা, সৈয়দপুর, নীলফামারী এ তিনটি নাম প্রস্তাব করলে দীর্ঘ ২ বছর পর্যবেক্ষনের পর সৈয়দপুর উন্নয়ন সংস্থার নামে নিবন্ধন দেয় সমাজকল্যান মন্ত্রণালয়।