• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণশিক্ষা মন্ত্রীর চুরি হওয়া গরু লালমনিরহাট থেকে উদ্ধার

দিনাজপুর, ৭ ফেব্রুয়ারী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র দিনাজপুরের খামারবাড়ি থেকে চুরি হওয়া চারটি গরু লালমনিরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাামের গাটিয়ার ভিটা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।এ সময় উপজেলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ার ভিটা এলাকার খামার মালিক হাসান আলী (৩৫) ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার ওসমান গণিকে (৪০) আটক করে পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গত ২৫ জানুয়ারি রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকায় মন্ত্রীর নিজ খামারবাড়িতে অস্ত্র ঠেকিয়ে ১০টি গরু চুরি করে নিয়ে যায় একটি সংজ্ঞবদ্ধ চোর চক্র। এ ঘটনায় দায়ের করা মামলার পর দিনাজপুর জেলা পুলিশ ও লালমনিরহাট জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪টি গরুসহ হাসান আলীকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে ওই ৪টি গরুর বিক্রেতা ওসমান গনিকেও আটক করা হয়। উদ্ধারকৃত গরুসহ আটক ব্যক্তিদের দিনাজপুরে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ