নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা বানিয়াপাড়া গ্রামে মমতা বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এলাকাবাসী নিহতের শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিন সন্তানের জননী নিহত ওই গৃহবধূ একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।