• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বাজারে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইছামতি ডিগ্রী কলেজের এইচ.এস.সি ১ম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত রিবু (১৮) উপজেলার গোয়ালডিহি গ্রামের আতিকুল কাজীর ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাটে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পাকেরহাট হতে রাণীরবন্দরগামী একটি মোটরসাইকেল ও ভুল্লার ডাঙ্গা থেকে পাকেরহাটের উদ্দেশ্যে নিহত রিবু (১৮) ও তার প্রতিবেশী চাচা মিজানুর রহমান(১৮) পাকেরহাট আসতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত হলে মোটরসাইকেল দুটি মুখোমুখি সংর্ঘ হয়। এতে রিবু মাথায় আঘাতপ্রাপ্ত হয় ঘটনাস্থলে মারা যায় এবং তার সঙ্গী মিজানুর রহমান গুরুত্বর আহত হয়ে সজ্ঞা হারিয়ে ফেলে। পরে তাকে দিনাজপুর এম. এ রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এস.এস.সি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বহনকারী অটো, চার্জার ভ্যান এবং ইটবাহী একটি ট্রাক্টর এখানে আসে। সব গাড়ী একখানে হওয়ায় যানজটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনা সৃষ্টি হয়।
এ সময় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, মাথায় আঘাত জনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ঘটনাস্থলেই মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ