সিসি ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: ৭১ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। আজ রবিবার মস্কোর বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, আঞ্চলিক রুটে চলাচলকারী দ্য সারটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ উড়োজাহাজটি মস্কো থেকে উরালস যাচ্ছিল। নিখোঁজের আগ মুহূতে এটি অরস্ক শহরের রুটে যাচ্ছিল।