সিসি নিউজ: জাতীয় শিশু কিশোর পত্রিকা হাতেখড়ি’র সেরা লেখক পুরস্কারের ৩য় রাউন্ডে সংবাদ বিভাগে সেরা লেখক হিসেবে নির্বাচিত হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার খুরশিদ জামান কাকন।
১১ ফেব্রুয়ারি রবিবার হাতেখড়ি’র নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল ঘোষিত হয়। ‘স্যার বলেছে গাইড কিনতে’ এই শিরোনামে করা একটি অনুসন্ধান মূলক প্রতিবেদনের জন্য খুরশিদ জামান কাকনকে সেরা লেখক নির্বাচন করা হয়েছে।
শিশু-কিশোরদের নিয়ে লেখালেখি করা তরুণদের উৎসাহ জোগাতে গত বছরের সেপ্টেম্বর হতে সেরা লেখক পুরস্কার বিতরন করে আসছে জাতীয় শিশু কিশোর পত্রিকা হাতেখড়ি।
পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত সৃজনশীল ও সংবাদ বিভাগের লেখা সমূহের আলোকে দুইমাস অন্তর অন্তর সেরা দশ জনের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে সৃজনশীল ও সংবাদ বিভাগে প্রথমস্থান অধিকারীদের মধ্যে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, বই ও সনদপত্র বিতরণ করা হয়ে থাকে। এর আগে হাতেখড়ি’র সেরা লেখক পুরস্কারের ২য় রাউন্ডে সৃজনশীল বিভাগে তৃতীয় স্থানের অধিকারী হয়েছিলেন পত্রিকাটির নীলফামারী এই প্রতিনিধি।
উল্লেখ্য, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে গতবছর এইচএসসি পাশ করা খুরশিদ জামান কাকন বর্তমানে সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগে অধ্যায়ন করছে। পাশাপাশি সাংবাদিকতায় নিজেকে পাকাপোক্ত প্রমাণ করার চেষ্টা করছে। এর আগে বিডিনিউজ২৪.কম এর জনপ্রিয় বিভাগ হ্যালোতে সাংবাদিকতা স্বরূপ একাধিক পুরস্কার অর্জন করেছে সৈয়দপুরের প্রতিভাবান এ তরুণ।