• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিচ্ছেদ মেনে নিলেন অপু

বিনোদন ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : অবশেষে শাকিব খানের বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্ত্রী অপু বিশ্বাস। আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের পারিবারিক আদালতে এই তারকা দম্পতির বিয়ে বিচ্ছেদ নিয়ে দ্বিতীয় সালিশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগেই অপু বিশ্বাস জানিয়ে দেন, শাকিব খানের বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। যে জন্য দ্বিতীয় সালিশে যাওয়ার আর কোনো দরকার আছে বলে মনে করেন না তিনি।
অপু জানান, দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রখতে হলে একে-অপরের প্রতি আস্থা থাকতে হয়। মনের মিল না হলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একজন স্ত্রীর পক্ষে যা কিছু মেনে নেওয়া সম্ভব, তা মানার চেষ্টা করেছি আমি। তারপরও শাকিব তার সিদ্ধান্তে অনড় থেকেছে। শাকিব যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। আমিও তাই ডিভোর্স মেনে নিয়েছি।
গত বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসের বাসার ঠিকানায় তালাকনামা পাঠান শাকিব খান। তালাকের কারণ হিসেবে নোটিশে বলা হয়, অপু বিশ্বাস শাকিবের পছন্দের সীমার মধ্যে থাকেননি। সম্প্রতি তাদের সন্তানকে গৃহপরিচারিকার কাছে রেখে দেশের বাইরে যান অপু।
চিত্রনায়িকা অপু আরও বলেন, সবাইকে কোনো না কোনো কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। আমার এখন একটাই অবলম্বন—আব্রাম। তাকে নিয়েই আগামী দিনগুলো নতুন করে সাজাতে চাই।
এদিকে, শাকিব এখন শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছেন। তার পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, আইন অনুযায়ী ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর তালাক কার্যকর হবে। এর পর শাকিব দেনমোহরের টাকা পরিশোধ ছাড়াও প্রতি মাসে সন্তানের খরচ বাবদ অপুকে এক লাখ টাকা প্রদান করবেন।
উল্লেখ্য, ২০০৬ সালে চলচ্চিত্রে শাকিব-অপু জুটির যাত্রা শুরু। ২০০৮ সালের ১৮ এপ্রিল দুজনে গোপনে বিয়ে করেন এবং গত সেপ্টেম্বরে কলকাতায় তাদের পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ে ও সন্তানের বিষয়টি তারা গোপন রেখেছিলেন। এরপর গত ১০ এপ্রিল সন্তান কোলে টেলিভিশন লাইভে এসে নাটকীয়ভাবে এ বিষয়ে মুখ খোলেন অপু। শুরুতে এ নিয়ে শাকিব নানা কথা বললেও পরে মিটমাট করে ফেলেন। কিন্তু বিয়ের খবর প্রকাশের ৯ মাসের মাথায় অপুকে তালাকনামা পাঠান শাকিব। অপু ৭২টি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন; যার মধ্যে বেশিরভাগ ছবি ব্যবসা সফল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ