সিসি নিউজ: সৈয়দপুরে ৫ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কামারপুকুর ইউনিয়নের মোকছেদুল ইসলাম (৩২), বাবু হোসেন (২৪), মোস্তাফিজার রহমান (২০), রাকিবুল ইসলাম (২০) এবং হাসান আলী (২৩)।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, আটক পাঁচ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।