• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ বিশ্ব ভালোবাসা দিবস

সিসি নিউজ, ১৪ ফ্রেুয়ারী: আজ ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’ বিশ্ব ভালোবাসা দিবস। তবে শুধু তরুণ-তরুণী শুধু নয়, আজ সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।

ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন “সাবজেক্ট”-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু’তরফাও হতে পারে।

ভালো লাগা থেকেই ভালোবাসার সূচনা হলেও কারও প্রতি ভালো লাগাটাই কিন্তু ভালোবাসা নয়। ভালো লাগা যখন হৃদয়ের সবটুকু দখল করে তীব্র এক অনুভূতি জাগায়, যে অনুভূতিকে অগ্রাহ্য করা অসম্ভব, তখনই তাকে ভালোবাসা বলা যায়। আর তখন ভালো লাগা হয়ে ওঠে ভালোবাসার এক অব্যক্ত অনুভূতি।

কোনো কিছুর সৌন্দর্য যখন ভালো লাগে, তখন তা মানুষকে বিমোহিত করে, কিন্তু ভালোবাসা সে সৌন্দর্যের প্রতি তৈরি করে আকর্ষণ। ভালো লাগা এবং ভালোবাসার সম্পর্ক পৃথক সৌন্দর্যে সুন্দর।

ভালোবাসায় কাছে পাওয়ার এক প্রচণ্ড আকাঙ্ক্ষা কাজ করে, যা হয় যাতনাময়। ভালো লাগা মানুষকে যত্ন করতে শেখায়, কিন্তু ভালোবাসা সেই যত্নকে নিয়ে যায় আরও তীব্র পর্যায়ে, যা মানুষকে রক্ষকের ভূমিকা পালন করায়। ভালো লাগার সব অনুভূতিকে শাখা-প্রশাখায় বিস্তৃত করে এক মহিরুহের পর্যায়ে নিয়ে যায় ভালোবাসা। ভালো লাগার ব্যাপারটা ক্ষণিকের হতে পারে, কিন্তু ভালোবাসা হয় দীর্ঘস্থায়ী। বলা যায়, ভালো লাগার আরেক নাম কামনা। আর ক্ষণিকের কামনা কখনো ভালোবাসা হতে পারে না। প্রেম বা ভালোবাসার ব্যাপ্তি যে আরও বিশাল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ