• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা

সিসি নিউজ, ১৪ ফেব্রুয়ারী: শুধু আইন প্রয়োগ নয়, মানুষ সচেতন হলে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব বলে মত দিয়েছেন বক্তারা। আজ দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে “নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময়” সভায় তারা এ মত দিয়েছেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সহায়তায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কতৃপক্ষের সচিব ড. মো. খালেদ হোসেন, সদস্য মাহবুব কবির, ড. ইকবাল রউফ মামুন ও মনজুর মোর্শেদ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও চেম্বার অব কমার্সের সভাপতি মারুফ জামান কোয়েল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খাদ্যকে নিরাপদ করতে বিভিন্ন কৌশল, পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিভিন্ন স্টেকহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ