• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঢাকায় সাবেক পুলিশ কর্মকর্তার পুত্রবধূর মরদেহ উদ্ধার

সিসি ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী: ঢাকার খিলগাঁওয়ে শ্বশুরবাড়িতে উদ্ধার হলো রাজিয়া সুলতানা রিয়ার মরদেহ। স্বজনেরা বলছেন, যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে রিয়াকে। তবে অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত আবিরের পরিবার। কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষার কথা বলছে পুলিশ।
বছর পেরোওনি বিয়ের। ফেইসবুক প্রোফাইলে এখনো সেই ছবি। এর মধ্যেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো তার মরদেহ।
বনশ্রীর বাসিন্দা রাজিয়া সুলতানা রিয়ার বিয়ে হয় সাবেক পুলিশ কর্মকতা আমির হোসেন পাটোয়ারীর ছেলে আবির বিন আমিরের সঙ্গে। সে ক্যান্সারে আক্রান্ত বলে জানাচ্ছেন স্বজনেরা।
বুধবার সন্ধ্যায় রিয়া অসুস্থ জানিয়ে তার পরিবারকে খবর দেন শ্বশুরবাড়ির লোকেরা। স্বজনদের দাবি, হত্যা করা হয়েছে রিয়াকে।
রিয়ার বাবা বলছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিচ্ছিলো আবিরের পরিবার। আগে দুই লাখ টাকা দিলেও, বৌভাতে জন্য দাবি করছিলো আরও এক লাখ টাকা।
ক্যান্সার আক্রান্ত ছেলের বিয়ে চিকিৎসকের পরামর্শে দিয়েছে দাবি করে যৌতুকের অভিযোগ অস্বীকার করেছেন আমির হোসেন পাটোয়ারী।
এ ঘটনায় আবির বিন আমিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ