ঢাকা, ১৫ ফেব্রুয়ারি : পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা সম্প্রতি স্থগিত করা হয়েছিল। পদটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ১০ হাজার লোকবল নিয়োগ দেয়া হবে। যার মধ্যে পুরুষ ৮ হাজার ৫০০ জন ও ১ হাজার ৫০০ জন নারী কনস্টেবল রয়েছেন।