শফিকুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার অধিকাংশ প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারী ও বেসরকারী ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা ৪৭টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬৭টি রয়েছে। সদ্য জাতীয়করণ ঘোষিত কলেজ ঘোড়াঘাট ডিগ্রী কলেজ (ওসমানপুর), স্কুল রাণীগঞ্জ দ্বিতীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সহ ৮/১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ৬৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসায় কোন শহীদ মিনার নেই, জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন প্রাং। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস দিনগুলোতে শহীদ মিনার বিহীন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশ, কাগজ, ইট, কলার গাছ দিয়ে অস্থায়ী শহীদ নির্মাণ করে।