• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার খাতা উদ্ধার

জয়পুরহাট, ১৬ ফেব্রুয়ারী: জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকা থেকে এসএসসি ইংরেজী প্রথম পত্র পরীক্ষার ৭৫টি হারানো খাতার মধ্যে ২৫টি খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত ৮টার দিকে এই ২৫টি খাতা উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, গত ৫ ফেব্রুয়ারী এসএসসি ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার উত্তরপত্র নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে মাইক্রোবাসযোগে নেমে জয়পুরহাট শহরের তৃপ্তির মোড়ে থেকে ইংরাজী ১ম পত্রের ২০০টি উত্তর পত্রের একটি বস্তা রিক্সায় উঠিয়ে তিনি রিকসা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় তার অজান্তে বস্তার মুখ খুলে ৭৫টি খাতা পরে যায়। পরে পথচারীদের খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২৫টি খাতা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো ৫০টি খাতা পাওয়া যায়নি বলে জানান শিক্ষক গোলাম সরওযার ও পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ