• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরীক্ষা বাতিল হচ্ছে না: শিক্ষা মন্ত্রণালয়

সিসি নিউজ, ১৯ ফেব্রুয়ারী: প্রশ্নফাঁস ঠেকাতে এখনও কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা বাতিলের বিষয়েও নেয়া হয়নি কোন সিদ্ধান্ত। এদিকে, প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে হাইকোর্টের গঠিত কমিটি বলছে, ডিজিটাল পদ্ধতিতে ফাঁস ঠেকাতে কাজ করবে তারা।

পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার সব বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। ফেইসবুকে আগাম ঘোষণা দিয়ে কয়েকটি চক্র প্রশ্ন ফাঁস করলেও ঠেকাতে ব্যর্থ শিক্ষামন্ত্রণালয়। এ অবস্থায় গত বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করতে বিচার বিভাগীয় ও প্রশাসনিক দুটি কমিটি গঠন করেছে হাইকোর্ট।

হাইকোর্টের গঠন করা প্রশাসনিক কমিটি বলছে, প্রশ্নফাঁসের ব্যর্থতা সংশ্লিষ্ট সকলের। ডিজিটাল পদ্ধতিতে এই প্রশ্নফাঁস চক্রকে ধরতে হবে। আর সামনের পরীক্ষাতে ডিজিটাল প্রশ্ন কিভাবে প্রণয়ন করা যায় তা নিয়ে কাজ করবেন তারা।

এখন পর্যন্ত প্রশ্ন কিভাবে ফাঁস হচ্ছে সে বিষয়ে কোন তথ্য বের করতে পারে নি শিক্ষামন্ত্রণালয়। এদিকে প্রশ্নফাঁস ঠেকাতে ফেইসবুকে কঠোর নজরদারি করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি।

আগামী বছর এসএসসি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ