• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

সিসি নিউজ, ১৯ ফেব্রুয়ারী: গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে যোগ দিতে সোমবার সকালে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্র্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর আনসার ভিডিপি একাডেমিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে তেজগাঁও বিমানবন্দরে উপস্থিত হবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ৩টায় তিনি আবার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছাবেন।

ইতালির রোমে অনুষ্ঠিত IFAD-এর পরিচালনা পর্ষদের ৪১তম বৈঠকের বিষয়ে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ