• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

থানা থেকে ছিনিয়ে এনে দুই ধর্ষককে পিটিয়ে মারলো জনতা

আন্তর্জাতিক ডেস্ক: একটি শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুই ধর্ষক। পরে, পলাতক এই দুই ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে উত্তেজিত জনতা থানা ভেঙে অভিযুক্তদের বের করে এনে নগ্ন করে শহর ঘোরায়। এরপর শহরের প্রাণকেন্দ্রে এনে পিটিয়ে দুই ধর্ষককে হত্যা করে ফেলে রাখা হয়।

এঘটনা ঘটে ভারতের অরুণাচলের লোহিত জেলার ওয়াক্রো এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, নামগো মিসিং গ্রামের ৫ বছরের এক কন্যাশিশু গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। ১৭ ফেব্রুয়ারি স্থানীয় চা বাগানের কাছে ঝোঁপের মধ্যে শিশুটির গলাকাটা, নগ্ন দেহ দেখতে পায় পুলিশ।

এ ঘটনায় গত রবিবার টেঙাপানি গ্রাম থেকে সঞ্জয় সুবুর (৩০) ও জগদীশ লোহার (২৫) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারা দোষ স্বীকার করে জানায়, ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার করছিল, তাই তার মাথা কেটে দেওয়া হয়েছিল।

স্থানীয় অধিবাসীদের দাবি ছিল, জঘন্য অপরাধে অভিযুক্তদের জনতার হাতে তুলে দিতে হবে। কিন্তু পুলিশ তাদের ফাঁড়ি থেকে তেজু থানায় নিয়ে আসে। ভোরের দিকে সশস্ত্র অধিবাসীরা থানায় আক্রমণ চালায়। দরজা ভেঙে সুবুর ও লোহারকে ছিনিয়ে নেয় তারা।

নগ্ন করে শহর ঘুরানো হয়। একসময় শহরের প্রাণকেন্দ্রে এনে পিটিয়ে হত্যা করা হয় তাদের। পরে পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে। এর আগেও ২০১৫ সালে ডিমাপুর জেল ভেঙে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে বের করে এনে উত্তেজিত জনতা একই কায়দায় নগ্ন করে শহর ঘোরায়। পরে ক্লক টাওয়ারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ