• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৯

সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারী: যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছে। বুধবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ১৯ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী হক পরিবহন নামে যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ২২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এক নারী ও শিশুসহ তিন জন মারা গেছে। আহত ১৯ জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন (৫০) ও শিশু অলি আহাম্মেদ সিজান (১২)। তাদের সবার বাড়ি নীলফামারীতে। পিক আপটিতে ২০ জন যাত্রী ছিল। তারা সবাই ফরিদপুরের আটরশি পীরের ওরশ থেকে ফিরছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ