জয়পুরহাট, ২২ ফেব্রুয়ারী: জয়পুরহাটের চার্চেস অফ গড মিশনের মাঠ পরিচালক উত্তম দেওয়ানের দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তার অপসারনের দাবীতে মজয়পুরহাটে মানববন্ধন করেছে আধিবাসিরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে প্রায় আধা কিলোমিটার এলাকা জুরে এ মানব বন্ধনে অংশ নেন ওই চার্চেস অব গড মিশনের সুবিধা ভোগী ও তাদের পরিবারের ২ শতাধিক আদিবাসী।
মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন- চার্চ সদস্য জেমস লিটন বিশ্বাস, সুজিত টুডু, লুনা চক্রবর্তী, নওগাাঁ চার্চের সদস্য সিমিয়ন সরদার প্রমূখ।
বক্তারা জয়পুরহাটের চার্চেস অফ গড মিশনের মাঠ পরিচালক উত্তম দেওয়ানের বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীদের টিফিনের অর্থসহ কয়েক কোটি টাকা তছরুপ, চার্চেস অব গড প্রকল্প পরিচালনার জন্য আত্মীয়-স্বজনদের নিযোগসহ স্বজনপ্রীতি ও নানা দূনীর্তির অভিযোগ তুলে বক্ত্রৃতা করেন।
মানব বন্ধন শেষে চার্চেস অফ গড মিশনের মাঠ পরিচালক উত্তম দেওয়ানের বিচার ও অপসারনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আদিবাসী নেতারা।