• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে দুই পরীক্ষার্থীর ভ্রাম্যমান আদালতে ২ বছর সাজা

জয়পুরহাট, ২২ ফেব্রুয়ারী: জয়পুরহাটের পাঁচবিবি পরীক্ষা কেন্দ্রে এসএসসি (দাখিল) এর রসায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আল-আমিন (১৬) ও মিনহাজ প্রধান (১৬) নামে দুই পরীক্ষার্থীর প্রত্যেকের ২ বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতে। এ ছাড়া অন্য এক মাদরাসার শিক্ষক ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে এর সাথে জড়িত সন্দেহে থানায় মামলা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে ওই শিক্ষার্থীদের আটকের পর বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল আলম ও পরীক্ষার কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন জানান, এন,এম সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৪ নং কক্ষে ২ জন পরীক্ষার্থী মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিচ্ছিল। এ সময় তাদের হাতে নাতে আটক করা হয়। তারা উপজেলার ধাপেরহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

একই সাথে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র বিক্রির অপরাধে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট দাখিল মাদরাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির (৪৮) ও ধাপেরহাট মাদরাসার সাবেক শিক্ষার্থী নাঈম হোসেনের (১৯) বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ