• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ২৭ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ ইউনুছ

সিসি নিউজ, ২৩ ফেব্রুয়ারী: সৈয়দপুরের পল্লীর এক বৃদ্ধকে গত ২৭ দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর নাম মো. ইউনুছ আলী (৬৫)। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর এলাকায়।
থানা দায়েরকৃত ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত এলাকার মো. ইউনুছ আলী। ওই বৃদ্ধ গত ২৮ জানুয়ারি বেলা ১১টার দিকে দিনাজপুরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। ওই দিন থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর সকল আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর করেও আজ অবধি কোন সন্ধান মেলেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের অনেকটাই ভেঙ্গে পড়েছেন। দিন রাত সারাক্ষণ তারা ওই বৃদ্ধের খোঁজে বিভিন্ন এলাকায় ছুঁটে বেড়াচ্ছেন। তাদের পরিবারের কর্তা ব্যক্তি ওই বৃদ্ধের ভাগ্যে কি ঘটেছে এই আশঙ্কায় তারা চরম হতাশায় দিন কাটছেন। নিখোঁজ হওয়ার সময় বৃদ্ধের পরণে ছিল সাদা চেক লুঙ্গি, কালো সোয়েটার ও সাদা চাঁদর। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি।
এ ঘটনায় নিখোঁজ বৃদ্ধের ছেলে মো. আলিয়ার রহমান গত ২২ ফেব্রুয়ারি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নম্বর:১১৯৭।
সমাজের কোন সহৃদয়বান ব্যক্তি যদি নিখোঁজ বৃদ্ধ ইউনুছ আলীর কোন সন্ধ্যান কিংবা খোঁজ পেয়ে থাকলে সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ