• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় টমেটোর কেজি দুই টাকা

সিসি ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী: রাজধানীর কারওয়ান বাজারে পাইকারীতে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে দুই টাকায়। অথচ উৎপাদনসহ প্রতিকেজিতে কৃষকের খরচ হয় ৮ থেকে ১০ টাকা। এতে কৃষককে লোকসান গুণতে হয় ৬ থেকে ৮ টাকা। অথচ খুচরা বাজারে এই টমেটো বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
মন ভালো নেই আব্দুল মজিদের। ময়মনসিংহ থেকে কারওয়ান বাজারে টমেটো এনে পড়েছেন বিপাকে।
ক্রেতা কম। যেটুকু বিক্রি হচ্ছে তাতেও গুণতে হচ্ছে লোকসান। অনেকে টমেটো রেখেই চলে গেছেন। বিক্রি না হওয়ায় সেসব হচ্ছে নষ্ট।
অর্থাৎ প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে দুই টাকায়। প্রতি কেজিতে ৭ কৃষকের থেকে ৮ টাকা লোকসান হলেও লাভের গুড় ঠিকই খাচ্ছে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীরা।
দেশি টমেটোর মৌসুম শেষে ভারত থেকে আমদানি করেন ব্যবসায়ীরা । সেসব ভোক্তাদের কিনতে হয় ৮০ থেকে ১৫০ টাকায়। দেশি টমেটো রপ্তানিও হয় না। নেই সংরক্ষণের ব্যবস্থাও ।
লোকসান কমাতে আদর্শ বাজারব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন কৃষকরা।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ