• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিয়ানমার জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী: রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর জেনারেলদের বিরূদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

আগামী সোমবার, জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের ঘোষণায় থাকতে পারে অভিযুক্ত সেনা সদস্যদের নামের তালিকা।

এরই মধ্যে নেইপিদো’র ওপর যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে একই পথে হাঁটছে ইইউ। ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো সিদ্ধান্তের ঘোষণা আসলে সেটা হবে রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের নেয়া সবচেয়ে কঠিন পদক্ষেপ।

গেলো আগস্টে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে ধর্ষণ ও হত্যা করে সেনাবাহিনী। প্রাণ বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধণ হিসেবে আখ্যা দিলেও, সব অভিযোগ অস্বীকার করেছে সু চি প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ