• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসিতে ভুল প্রশ্ন ২৫৪ পরীক্ষার্থীর ভাগ‌্যে!

সিসি ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী: দু’টি বিষয়ে ভুল প্রশ্নপত্রে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে শঙ্কায় রয়েছেন রাজধানীর মান্ডা এলাকার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ২৫৪ পরীক্ষার্থী। পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা এ সমস্যা সমাধানের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে জানানো হয়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিজ্ঞান বিষয়ে পরীক্ষা সারাদেশে ‘ক’ সেটের প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু রাজধানীর হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বোর্ডের নির্দেশ অমান্য করে দু’টি বিষয়ের পরীক্ষা ‘খ’ সেটের প্রশ্নপত্রে নেওয়া হয়। এই ঘটনায় ফলাফল বিপর্যয় ঝুঁকিতে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়া মানিকনগর মডেল হাই স্কুলের ২৫৪ জন শিক্ষার্থী। উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, যেহেতু সারাদেশে ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সেহেতু বোর্ড থেকে খাতা মূল্যায়নের জন্য ‘ক’ সেটের নির্দেশনা দেওয়া থাকবে। যেসব শিক্ষক খাতা মূল্যায়ন করবেন তাদের হাতেও ‘ক’ সেটের প্রশ্নপত্র থাকবে। কিন্তু এই ২৫৪ জন শিক্ষার্থীর খাতায় ‘খ’ সেটের প্রশ্নের পত্রের উত্তর লেখা। ‘ফলে এই কেন্দ্রের সব পরীক্ষার্থী এই দুটি বিষয়ে ফেল করবে। যাচাই করে দেখা যায় ‘ক’ সেটের সঙ্গে ‘খ’ সেটের প্রশ্নপত্রের কোনো মিল নেই।’ কতৃপক্ষের ভুল সিদ্ধান্তের শিকার এসব শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, তাদের পরীক্ষার খাতা যেন ‘খ’ সেটের প্রশ্নপত্র দ্বারা মূল্যায়ন করা হয়। তারা বলেন, আমাদের ভাগ্য আমরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের হাতে সঁপে দিয়েছি। তারা হস্তক্ষেপ করে আমাদের ফলাফল বিপর্যয় ঠেকাবেন এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, কর্তৃপক্ষের অন্যায়, ভুলের বলি আমরা হবো কেন? দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে। ফলাফল বিপর্যয় হলে আমরা কাউকে ক্ষমা করবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ