• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জ্বালানি তেলের দাম বাড়াতে মন্ত্রণালয়ে বিপিসির প্রস্তাব

সিসি ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী: বিশ্ববাজারে দাম বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। এরইমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। ভোক্তা অধিকার সংগঠন-ক্যাব বলছে, বিইআরসিকে পাশ কাটিয়ে তেলের দাম বাড়ানোর এখতিয়ার মন্ত্রণালয়ের নেই। গণশুনানি না হলে আদালতে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
গত অক্টোবর থেকে বিশ্ববাজারে ঊর্ধমুখী জ্বালানি তেলের দাম। ফেব্রুয়ারিতে এসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছাড়ায় ৭০ ডলার।
এই অবস্থায় দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে চায় বিপিসি। সংস্থাটি বলছে বেশি দামে আমদানি করে কম দামে বিক্রি করায় দিনে প্রায় ১০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং ফার্নেস অয়েলের দাম ১৩ টাকা বাড়াতে জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
গত তিন বছর আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অনেক কম থাকলেও ক্ষতি পুষিয়ে নেয়ার কারণ দেখিয়ে দাম তেমন কমায়নি সরকার। এ সময়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। তাই, নতুন করে দাম বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক বলছে ক্যাব।
ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বাড়বে।
তবে লোকসান না হওয়ায় পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি বলে জানিয়েছে বিপিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ