সিসি নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেসা (৯২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসারত অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে বেগম ফজিলাতুন নেসার বয়স হয়েছিল ৯২ বছর বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ।
তিনি জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। হার্টে সমস্যা জনিত কারণে তিনি চিকিৎসারত ছিলেন।
রবিবার বিকালে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পরশু বিকালে আমার মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মার হার্ট স্টোক করেছিল। আবার আসার সময় পড়ে মাথায় কয়েকটি সেলাই লেগেছিল। আমার মায়ের জন্য সবাই দোয়া করিয়েন।