• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবি থেকে ছাত্রলীগের ৭ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাকা, ২৭ ফেব্রুয়ারী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র এহসান রফিককে ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্তৃক নির্যাতনের ঘটনায় হল শাখা ছাত্রলীগের ৭ নেতাকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

সোমবার শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি আরো বলেন, শৃঙ্খলা কমিটির সুপারিশ সিন্ডিকেটে চূড়ান্ত করা হয়। শৃঙ্খলা কমিটি শুধু সুপারিশ করতে পারে। তদন্ত কমিটির দেয়া সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় শৃঙ্খলা কমিটি।

এ ঘটনার মূল হোতা সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্র ওমর ফারুককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ওমর ফারুক ছাড়াও দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশ প্রাপ্তরা হলেন- হল শাখা ছাত্রলীগের সদস্য সামিউল ইসলাম সামি (সমাজবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ) ও সদস্য আহসান উল্লাহ (দর্শন বিভাগ, দ্বিতীয় বর্ষ), সহ সম্পাদক রুহুল আমিন বেপারি (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, দ্বিতীয় বর্ষ), উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল (উর্দু বিভাগ, দ্বিতীয় বর্ষ) এবং সহ সম্পাদক ফারদিন আহমেদ মুগ্ধ (লোক প্রশাসন বিভাগ, দ্বিতীয় বর্ষ)।

প্ররোচণার দায়ে হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলামকে (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চতুর্থ বর্ষ) এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি।

উল্লেখ্য, ক্যালকুলেটর ফেরত চাওয়ায় গত ৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এহসান রফিককে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরের দিনও তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের কারণে তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ