• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মারমা তরুণী ধর্ষণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারী: রাঙ্গামাটির বিলাইছড়িতে মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনও করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

জাবি থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চঞ্জ্যা পিয়ালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেসান, বাংলাদেশ মারমা স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য উক্যানু মারমা, পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য রেং ইয়ং স্রো, সাংস্কৃতিক জোটের সদস্য খালিদ মিঠুন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সংগঠক আতাউল হক চৌধুরী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপজাতিভিত্তিক সংগঠন ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশন এসব কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচিতে ৬ দফা দাবি পেশ করা হয়।

দাবিগুলো হলো, ধর্ষণ ও যৌন নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, ভুক্তভোগীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, পুণরায় মেডিকেল রিপোর্ট প্রকাশ ও তদন্ত কমিটি গঠন, সারাদেশে আদিবাসী নারীর ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি রাঙ্গামাটির বিলাইছড়িতে সেনাসদস্যদের দ্বারা এক মারমা তরুণী ধর্ষণের শিকার হন। ওই তরুণীর ছোট বোনের শ্লীলতাহানী করা হয়েছে বলেও ওই সেনাসদস্যদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ