দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারী: দিনাজপুরের বিরলের হুসনা বাজারে বিকাল সাড়ে ৩টায় রূপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নীকান্ড। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ৩টি ইউনিট। বৈদ্যতিক সটসার্কিটের কারনে আগুন লেগেছে বলে জানা যায়। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ২২ ছাড়িয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতাল সহ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের কোন খবর পাওয়া যায়নি। জুট মিলে ১টি শিফটে ১২শ শ্রমিক কাজ করছিল। ফায়ার সার্ভিসের কর্মি ও এলাকাবাসীর সহযোগিতায় শ্রমিকদের নিরাপদে আনা হচ্ছে এবং এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি।