জয়পুরহাট, ২৮ ফেব্রুয়ারী: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল তিনমাথা এলাকা থেকে বুধবার মধ্যে রাতে তার্কিক হাসান নামে হন্ডি ব্যবসায়ী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব ও সিআইডি সদস্যরা। আটককৃত তার্কিক হাসান দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেব গ্রামের তোরাব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে এক লাখ আট চল্লিশ হাজার চার শত পঞ্চাশ টাকা, বিভিন্ন কম্পানীর ৮৬ টি মোবাইল সীম কাডর্, ৪টি মোবাইল সেট ও ৬ টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার শামিম হোসেন ও ঢাকার অর্গানাইজড ক্রাইম সিআইডি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, এই হুন্ডি ব্যবাসয়ী চক্র দীর্ঘ দিন ধরে কোটি কোটি টাকা ভারতে পাচার করে আসছিল। এ অবস্থায় এ চক্রের সদস্যরা একাধিক বার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পরে। পরে উচ্চ আলাততে ভূয়া কাগজ পত্র দেখিয়ে ছাড়া পেয়ে একই অপকর্ম করতে থাকে এই চক্রটি।
অনুসন্ধানে নিশ্চিত হবার পর র্যাব-সিআইডি’র যৌথ অভিযানে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান আইন-শৃঙ্খলা বাহিনীর ২ কর্মকর্তা।