• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আজারবাইজানের বাকুতে অগ্নিকাণ্ডে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, ২ মার্চ: আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে বাকুর রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২৪ জনের লাশ উদ্ধার করেছেন ‍উদ্ধারকর্মীরা।

আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সির খবরে বলা হয়, আগুন লাগার পর মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণহানি হয়েছে।

ওই পুনর্বাসন কেন্দ্রে থাকা ৫৫ জনের মধ্যে ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ