সিসি নিউজ, ০৩ মার্চ: মিয়ানমার সেনাবাহিনী সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে রাজধানীর তেজকুনিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্তে ২৭ মার্চ থেকে বিজিবি-বিজিপি যৌথ টহল শুরু করবে। শনিবারের পতাকা বৈঠকে মিয়ানমারের উর্ধতন কর্মকর্তারা বলছেন, তারা ভুল তথ্য সীমান্তে সেনাবাহিনীর টহল বসিয়েছিল। সীমান্তের মিয়ানমার অংশে এখনও কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান করছে। খুব শিগগিরই তাদেরকে পূর্নবাসন করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার।