• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শঙ্কামুক্ত জাফর ইকবাল: ঢাকা আনার সিদ্ধান্ত

সিসি নিউজ, ০৩ মার্চ : ছুরিকাঘাতে আহত ড. মুহাম্মদ জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসক এবং উপস্থিত শিক্ষার্থীরা।  জানা গেছে, উন্নত চিকিৎসার জন‌্য আহত জাফর ইকবালকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত রয়েছে।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে এক যুবক।  ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার শাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন  ড. মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার সাড়ে ৫টার দিকে এক যুবক হঠাৎ পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে পুলিশের মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর ছুরিকাঘাতকারী যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ