• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওকে মেরো না: হামলাকারীকে বাঁচাতে জাফর ইকবালের আকুতি

সিসি ডেস্ক, ৪ মার্চ: নিজের রক্তমাখা শরীর নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জোর গলায় বললেন, ‘ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না’। নিজের ঘাতককে বাঁচাতেই এমনই আকুতি জানিয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

ড. জাফর ইকবালের ওপর হামলাকারীকে যখন জনতা ধরে গণধোলাই করছিলেন, তখন নিজের জীবনের কথা চিন্তা না করে বরং হামলাকারীর জীবন বাঁচানোর জন্য বারবার আকুতি জানিয়েছেন। বলেছেন, ‘ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না’।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী রায় বলেন, ঘটনার সময় আমরা স্যারকে ধরতে গেলে স্যার বলেন- আমার কিছু হয়নি। পরে হামলাকারীকে গণধোলাইয়ের খবর শুনে স্যার বলেন- না না, ওই ছেলেকে তোমরা মেরো না। উল্লেখ্য, হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ