• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিষাক্ত বর্জ্যে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার

সিসি নিউজ, ৫ মার্চ: হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও সাভারে চামড়ার বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার। এতে রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর ক্রোমিয়ামসহ বিভিন্ন কেমিক্যাল। চিকিৎসকেরা বলছেন, এসব মাছ ও মুরগির মাংস খেলে কিডনি নষ্ট ও ক্যানসারসহ হতে পারে বিভিন্ন রোগ।
হাজারিবাগ থেকে নিয়ে আসা এই ট্যানারি বর্জ্যগুলো সিদ্ধ করে রাখা হয়। দু-এক দিন পর সেগুলো চুর্ণ করা হয় মেশিনে। তারপর বস্তায় ভরে পাঠানো হয় মাছ মুরগির খাবার তৈরির কারখানায়।
ট্যানারিতে চামড়ার মান ঠিক রাখতে ব্যবহার করা হয় একশোটির বেশি কেমিক্যাল। এর মধ্যে বেশি থাকে ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম।
চিকিৎসকেরা বলছেন, ট্যানারির বর্জ্য থেকে মাছ ও মুরগির মস্তিষ্ক ও হাড়সহ বিভিন্ন অংশে জমা হয় ক্রোমিয়াম। আর তা রান্নার পরও নষ্ট হয় না। এসব মাছ-মুরগি খেলে হতে পারে কিডনি নষ্ট ও লিভার ক্যান্সারের মতো রোগ। শিশুর জন্মগত ত্রুটির আশঙ্কাও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রোববার সাভারের ভাকুর্তায় ট্যানারি ঝুট দিয়ে মাছ-মুরগির খাবার তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব। আটজনকে আটক এবং বন্ধ করা হয় ৬টি কারখানা।
২০১১ সালে চামড়ার বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাবার তৈরি বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ