• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ড্রেন নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

জয়পুরহাট, ৫ মার্চ: আগামী বর্ষা মৌসূমে জয়পুরহাট পৌরসভার নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের লক্ষে পরিকল্পিত সংযোগ ড্রেন নির্মাণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্তোঁরার হল রুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জয়পুরহাট জেলা শাখার ফেলোবৃন্দের উদ্যেগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কো-অডিনেটর আফসানা লিপি’র সভাপতিত্বে ভুক্তভোগি এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন- সংগঠনটির রাজনৈতিক ফেলো সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা জাহেদা কামাল, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পদক মিজানুর রহমান টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ প্রমূখ।

বক্তারা বলেন, আগামী বর্ষা মৌসূম আসন্ন প্রায়। বর্ষাকালে কেবল জয়পুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকার ২ শতাধিক একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে ধানসহ প্রত্যেকটি ফসলহানী ঘটে। এ ছাড়্ওা একই কারনে শহরের বিভিন্ন নি¤œাঞ্চল ডুবে গিয়ে দূভোর্গ পোহাতে হয় পৌরবাসীদের।

যদিও পৌর সভাটির ড্রেনেজ ব্যবস্থা সঠিক ভাবে নির্মিত হচ্ছে, তবও এ ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত ভাবে আরো দীর্ঘ করে নিকটবর্তী কোন খাল বা নদী পর্যন্ত নেওয়া হলে শহরের এ জলাবদ্ধতা থাকবে না বলে এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন বক্তারা।

এ ব্যাপারে দাতা সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে এ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর মুশফিকুর আলম বুলু ও ইকবাল হোসেন সাবু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ