• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সু চির পদক ফিরিয়ে নিলো হলোকাস্ট মিউজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক, ৮ মার্চ: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন করার কথা স্বীকার না করায় অং সান সু চিকে দেয়া পদক প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম।

পদক প্রত্যাহারের বিষয়টি জানিয়ে সু চির উদ্দেশে লেখা একটি চিঠি জাদুঘরের ওয়েবসাইটে বুধবার রাতে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জাতিসংঘ কর্মকর্তাদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর আক্রমণে মদদ দিয়েছে এবং যেসব জায়গায় নির্যাতন সংঘটিত হয়েছে সেখানে সাংবাদিকদের যেতে দেয়নি।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতার শিকারদের স্মরণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেড় দশক গৃহবন্দি থাকা সু চিকে ২০১২ সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্মানজনক এলি উইসেল পদক দিয়েছিল ওই জাদুঘর। এর আগে, নাৎসিদের নির্যাতন থেকে বেঁচে যাওয়া উইসেলকে প্রথম এই পদক দেয়া হয়েছিল।

রোহিঙ্গা নিধনযজ্ঞের কথা প্রকাশ হওয়ার পর থেকে এনিয়ে দেশটির স্টেট কাউন্সিলর শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র বেশ কয়েকটি পদক প্রত্যাহার করা হলো। এগুলোর মধ্যে ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড, ও ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ উল্লেখযোগ্য। এছাড়া, সু চিকে দেয়া সম্মাননা স্থগিত করেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন।

 

এমনকি, রোহিঙ্গা গণহত্যা বন্ধ না হলে সু চিকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছেন নোবেল বিজয়ী তিন নারী তাওয়াক্কুল কারমান, শিরিন এবাদি ও মরিয়েড মুগুয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ