• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মন্ত্রীর পদমর্যাদা পেলেন আবুল হাসানাত আবদুল্লাহ

ঢাকা, ০৯ মার্চ: দশম জাতীয় সংসদের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। গতকাল বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবুল হাসানাত আবদুল্লাহকে এ পদমর্যাদা প্রদান করা হয়।

এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার লক্ষ্যে গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এ পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুসঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।’

আজ শুক্রবার জাতীয় সংসদের উপ-পরিচালক (গণসংযোগ) মোঃ নূরুল হুদা এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ