• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালে ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৫০

সিসি নিউজ, ১২ মার্চ: বাংলাদেশের বেসরকারি সংস্থার একটি যাত্রীবাহী বিমান নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি ইউএস-বাংলা এয়ারলাইনের। ৭৮ আসন বিশিষ্ট এই বিমানে যাত্রী ছিল ৬৭ জন। বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টায় রওনা দেয় নেপালের উদ্দেশে। নেপালের স্থানীয় সময় ২টা ৩০মিনিটে বিধ্বস্ত হয়।

সোমবার দুপুরে রানওয়েতে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরের পূর্ব দিকের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বিমানের যাত্রীদের উদ্ধারে নেমেছে নেপালের ফায়ার সার্ভিস। এ পর্যন্ত ১৭ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। যাত্রীদের মধ্যে কতজন নিহত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলেনি কর্তৃপক্ষ। তবে অন্তত ৩৮ জনের মৃত‌্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থল থেকে কালো ধোয়া উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নেপাল ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। নেপাল পুলিশের মুখপাত্র মনোজ নুপানে এসব তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ