• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৪

সিসি নিউজ, ১৩ মার্চ: নীলফামারীর সৈয়দপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে এ আটকের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল আবাসিক হোটেল আলম বোর্ডিংয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ ও সৈয়দপুর থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এসময় রংপুরের বাবুপাড়া এলাকার হ্যাপী (২৮), ডোমার চিলাহাটির জাহেদুল ইসলামের ছেলে নুর ইসলাম (২২), হোটেল ম্যানেজার সৈয়দপুর হাতিখানা এলাকার কুরবান আলী (৪০) ও হোটেল কর্মচারী সিরাজ (৫০) কে আটক করে। হোটেলের একটি কক্ষ থেকে শতাধিক জন্ম নিরোধক কনডম ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ আটক প্রত্যেককে  ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। অপরদিকে হ্যাপী নিজেকে ওই আবাসিক হোটেলের কর্মচারী হিসেবে নিয়োগপত্র আদালতে প্রদর্শন করায় মুচলেকা নিয়ে তাকে হোটেলের মালিকের জিম্মায় দেয়া হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ