• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিসি নিউজ, ১৩ মার্চ: সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল সাড়ে ৬টার দিকে তিনি ঢাকায় পৌছেন। সিঙ্গাপুরের সিনিয়র মিনিস্টার অব স্টেট ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৪৯ জন নিহতের প্রেক্ষাপটে সোমবারই সফর সংক্ষিপ্ত করে একদিন আগে দেশে ফেরার সিদ্ধান্ত জানান শেখ হাসিনা। ৪ দিনের সফরের নির্ধারিত কর্মসূচিতে কাটছাঁট করায় মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের নৈশভোজের অনুষ্ঠান বাতিল করা হয়।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে গত রবিবার সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এবং প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের সঙ্গে বৈঠক করেন।

পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং বিমান চলাচলে সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশর সরকারপ্রধানের সম্মানে লি সিয়েন লোংয়ের দেওয়া মধ্যাহ্নভোজেও সেদিন যোগ দেন শেখ হাসিনা। পরে পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুরের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ