• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের তালিকা প্রকাশ

ঢাকা, ১৪ মার্চ: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন থেকে নতুন সংসদীয় আসনে সীমানার খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন আনা হয়েছে। বাকি আসনগুলোর সীমানা অপরিবর্তিত রয়েছে।
ইসি জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা (১) এর উপ দফা (গ) এবং দি ডিলিমিটেশন অব কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ধারা ৮ এর উপধারা (১)(বি) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এলাকাভিত্তিক নির্বাচনী এলাকাগুলোর সীমানার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকাটি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দার কাছে থেকে লিখিত দাবি/আপত্তি/সুপারিশ/মতামত আহ্বান করেছে কমিশন।
এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ঢাকার পাঁচটি, নারায়ণগঞ্জের দুটি, নীলফামারীর দুটি, রংপুরে তিনটি, কুড়িগ্রামে দুটি, পাবনায় দুটি, মাগুরায় দুটি, খুলনায় দুটি, সাতক্ষীরায় দুটি, জামালপুরের দুটি, শরীয়তপুরের দুটি, মৌলভীবাজারের দুটি, ব্রাহ্মণবাড়িয়ার দুটি, কুমিল্লার চারটি, নোয়াখালীর দুটি এবং চট্টগ্রামের দুটি আসনে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, ‘আজকেই এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। কারো কোনো দাবি আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।’
কমিশন দাবি আপত্তি শেষে আগামী ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান ইসি সচিব।
প্রস্তাবিত পুনর্গঠিত নির্বাচনী এলাকা:
নীলফামারী ৩ ও ৪, রংপুর ১, ৩, ৪, কুড়িগ্রাম ৩, ৪, পাবনা ১, ২, মাগুরা ১, ২, খুলনা ৩, ৪, সাতক্ষীরা ৩, ৪, জামালপুর ৪, ৫, ঢাকা ২, ৩, ৭, ১৪, ১৯, নারায়ণগঞ্জ ৪, ৫, শরীয়তপুর ২, ৩, মৌলভীবাজার২, ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫, ৬, কুমিল্লা ১, ২, ৬, ১০, নোয়াখালী ৪, ৫ এবং চট্টগ্রম ৭, ৮ আসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ