• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ওভারব্রিজ ধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মার্চ: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে একটি ফুট ওভারব্রিজ ধসে পড়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৬ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় ঘটে। খবর বিবিসি।

স্থানীয় সিনেটর বিল নেলসন বলেন, এই ঘটনায় ছয় থেকে দশজন নিহত হয়েছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও সংখ্যা নিশ্চিত করেনি।

বিশ্ববিদ্যালয়টি মিয়ামি শহরে অবস্থিত।

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনি বলেন, ঘটনাস্থল থেকে অন্তত দশজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সিবিএস মিয়ামির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই ব্রিজ ধসে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১০ মার্চ শনিবার একটি মোটরযান চলাচলের রাস্তার ওপরে স্থাপিত হতে যাওয়া পদচারী ব্রিজটির ৯৫০ টন ওজনের একটি অংশ স্থাপন করা হয়েছিল।

মিয়ামির কর্মকর্তারা জানান, কতজন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন তা জানা না গেলেও অন্তত আটটি গাড়ি চাপা পড়ে আছে।
সেতুটি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের সড়কের সঙ্গে সংযুক্ত ছিল। গত শনিবারই এটি স্থাপন করা হয় বলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে জানানো হয়েছে।

আট লেনের সড়কের ওপর দিয়ে রাস্তা পারাপারে এটি স্থাপন করা হয়েছিল। ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিল ৯৫০ টন। ২০১৯ সালের দিকে পথচারী চলাচলে এটি খুলে দেয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চলাচলের সুবিধার্থে সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ