• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সু চির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মার্চ: অং সান সু চির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করেছে অস্ট্রেলিয়ার একদল আইনজীবী। শুক্রবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধে ব্যর্থ হওয়ায় সু চির বিরুদ্ধে প্রাইভেট প্রসিকিউশন অ্যাপ্লিকেশন জমা দেন তারা।

যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। আবেদনটি আমলে নিতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। অস্ট্রেলিয়ার বিচার ব্যবস্থায়, অ্যাটর্নি জেনারেলের অনুমোদ না পেলে প্রাইভেট প্রসিকিউশন অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হয় না।

আসিয়ান সম্মেলনে যোগ দিতে বর্তমানে অস্ট্রলিয়া সফরে রয়েছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। তার সফরকে কেন্দ্র করে সিডনিতে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মীরা। এসময় রোহিঙ্গা জাতিগত নিধন বন্ধের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ