সিলেট, ১৮ মার্চ: জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের একটি কলোনিতে আগুন লাগার ঘটনায় ঘুমন্ত এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন দগ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।
রবিবার (১৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। রবিবার সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো।
গোলপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, লক্ষনাবন্দ গ্রামের একটি বসতবাড়িতে রবিবার ভোরে আগুন লাগে। এতে ঘুমন্ত এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে তেলের পাইপ লাইন থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।