• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে খাদেম হত্যায় ৭ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

রংপুর, ১৮ মার্চ: রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির ৭ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলা থেকে খালাস পেয়েছেন ৬ জন।

রোববার বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র রায় এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ফাঁসির আদেশপ্রাপ্তরা হচ্ছে মাসুদ রানা, বিজয়, লিটন মিয়া, ইছাহাক আলী, চান্দু মিয়া, সাখওয়াত ও সরওয়ার। এদের মধ্যে চান্দু মিয়া পলাতক রয়েছে। এছাড়া মামলা থেকে খালাস পাওয়া ৬ জন হচ্ছেন সাদাত ওরফে রতন, তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, রাজিব, মামুন মাস্টার ও নজিবুল ইসলাম।

বিশেষ জজ আদালতের বিশেষ পিপি অ্যাড রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা বলেন, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধূপুর বাজার থেকে বাসায় ফেরার পথে জঙ্গিরা রহমত আলীকে জবাই করে। চাঞ্চল্যকর এই মামলা তদন্ত শেষে ১৩ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। এদের মধ্যে জঙ্গি বাইক হাসান ও সাদ্দাম হোসেন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বাকি ১২ জনের মধ্যে ৯ জন গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন। বাকি তিনজন চান্দু মিয়া, রাজিবুল ইসলাম ওরফে বাদল ও বাবুল আখতার এখনও পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ