• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রাবন্তীর কোলে নির্লিপ্ত শাকিবপুত্র

বিনোদন ডেস্ক, ১৮ মার্চ: আব্রাহাম খান জয়। শাকিব খানের ছেলে। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথমবার ছেলের সঙ্গে দেখা গেল এই ঢালিউড সুপারস্টারকে। যেখানে জয় পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর কোলে। ছবিটি ফেসবুকে প্রকাশ করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।

ছবির ক্যাপশনে লেখা, দেখো ‘ভাইজান এলো রে’ ছবির ফটোশ্যুটে কে এসেছে। আমাদের প্রিয় সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।

ছবিতে মাথায় প্রচুর চুল ও একটি কালো টিপ পরানো জয়কে শ্রাবন্তীর কোলে নির্লিপ্ত চেহারায় দেখা গেছে। যদিও পাশে থেকে শাকিব খান পুত্রকে হাসানোর চেষ্টা করছেন। তারপরও হাসি নেই তার মুখে।

প্রসঙ্গত, বর্তমানে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ের কারণে কলকাতায় অবস্থান করছেন শাকিব খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ