• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কামরাঙ্গীরচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ঢাকা, ১৮ মার্চ: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন তানিয়া নামে এক গৃহবধূ। এসময় বাধা দিতে এলে তানিয়ার শাশুড়িও জখম হন।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে মুসলিম বাগে এ ঘটনা ঘটে। কিছুদিন আগেই নিহত তানিয়া আক্তারের বিয়ে হয়েছিলো বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, তানিয়ার স্বামী আলামিন (২৭) নেশাগ্রস্ত। প্রতিদিনের ন্যায় তিনি রবিবারও নেশার টাকার জন্য তানিয়ার সাথে ঝগড়া করে। এই ঝগড়াকে কেন্দ্র করে এক পর্যায়ে আলামিন ধারালো ছুরি দিয়ে তানিয়ার পেটে আঘাত করে। এ সময় পুত্রবধূকে বাঁচাতে এলে আমেনা বেগমের (৪৫) মুখেও আঘাত করে তার ছেলে আলামিন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় তানিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি জানান, আহত আমেনাকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ